বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নির্বাচনী সাফল্য ও ঈদ নিরাপত্তা, নারায়ণগঞ্জে পুলিশি তৎপরতা জোরদার, সেরাদের সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী সাফল্য ও ঈদ নিরাপত্তা, নারায়ণগঞ্জে পুলিশি তৎপরতা জোরদার, সেরাদের সম্মাননা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ২০২৬ সালের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশ কার্যালয় ও পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভায় বিদায়ী মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, তদন্তে গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়।

​সভায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। নির্বাচনের সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দায়িত্ব পালন করায় জেলা পুলিশের সকল সদস্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার। তিনি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন।

​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার মামলার অগ্রগতি ও তদন্তের চিত্র তুলে ধরেন। মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি ক্লু-লেস মামলাগুলোর দ্রুত রহস্য উদঘাটনের নির্দেশ দেওয়া হয়।

​সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি বাজার, শপিংমল ও গুরুত্বপূর্ণ সড়কে মোবাইল টিমের টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা সম্পন্ন করতে পারে।
​কৃতি কর্মকর্তাদের সম্মাননা প্রদান ​জানুয়ারি মাসে কর্মদক্ষতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। 

এবারের শ্রেষ্ঠত্বের তালিকায় যারা স্থান পেয়েছেন:

​সেরা অফিসার: সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. বজলুর রহমান (শ্রেষ্ঠ এসআই) এবং সোনারগাঁও থানার এএসআই কামরুজ্জামান (শ্রেষ্ঠ এএসআই) হিসেবে নির্বাচিত হন।
​বিশেষ অভিযান: মাদক উদ্ধারে ডিবির এসআই এস.এম আব্দুল আজিজ এবং অস্ত্র উদ্ধারে আড়াইহাজার থানার এসআই ফরিদ মিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

​চাঞ্চল্যকর সাফল্য: কুখ্যাত ডাকাত সাদ্দাম ও টাইগার মোমেনকে গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ মাহাবুব আলম এবং ক্লু-লেস মামলা উদঘাটনে এসআই রুবেল মিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

​ট্রাফিক নিয়ন্ত্রণ: ট্রাফিক প্রসিকিউশনে শ্রেষ্ঠত্বের পুরস্কার পান সার্জেন্ট মো. সাইফুল ইসলাম।