বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

ফাইল ছবি

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদ এর সঞ্চালনায় দায়িত্বশীল তারবিয়াত ২০২৬ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।

উক্ত দায়িত্বশীল তারবিয়াতে আগামীর দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক অগ্রযাত্রা এবং আদর্শিক মানোন্নয়নকে সামনে রেখে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

ইনশাআল্লাহ, এই পরিকল্পনার আলোকে আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।