বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন 

ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। মোঃ মাসুদ রানা-কে সভাপতি, মোঃ শাকিল আহমেদ সিনিয়র-সহ সভাপতি এবং মোঃ রহিম বাদশা-কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. করিম রেজা ও সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদিন এ কমিটির অনুমোদন দেন।

‎কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক নাফিছা রুবাইয়াত নাবিলা, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সানিয়া আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম সিমুল, সামাজিক যোগাযোগ ও গন মাধ্যম বিষয়ক সম্পাদক ‎মোঃ আফসার উদ্দিন শাহীন, ক্রীড়া সম্পাদক গোলাম সারোয়ার, আইন সম্পাদক মোঃ সারহান আহম্মেদ হৃদয়, তথ্য ও গবেষণা সম্পাদক সজীব গাজী, সমাজ সেবা সম্পাদক হাবিবা খাতুন, যোগাযোগ সম্পাদক ইউসেফ শেখ, ছাত্রী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, পাঠাগার সম্পাদক আতিকা আক্তার, কার্যকরী সদস্য হাসিনুর রহমান প্রমূখ।