বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাচ্চারা আমাকে বন্ধু বলে: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাচ্চারা আমাকে বন্ধু বলে: দিপু ভূঁইয়া 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমাদের চেয়ারে বসানোর পেছনে আপনাদের অবদান অনেক বেশি। তাই আপনাদের ধন্যবাদ। বাচ্চাদের আমি যখন জিজ্ঞেস করি আমি কে? তারা বলে আমি তাদের বন্ধু। তারা আমাকে আপন মানুষ হিসেবে দেখে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জবাসীর সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকে এমপি মন্ত্রী হয়। মানুষ কিন্তু সকলের কাছে আশা করে না। আমার কাছে মানুষ আশা প্রত্যাশা করে। বাচ্চারা খেলার মাঠ পাবে, ভাল শিক্ষায় শিক্ষিত হবে। ওরা ভবিষ্যতে চাকুরি পাবে। রূপগঞ্জে কোন সন্ত্রাস থাকবে না এটা চায় তারা। আমাদের কর্তব্য তাদের দাবী পূরণ করা।

তিনি আরও বলেন, বাচ্চাদের সুশিক্ষিত করার দায়িত্ব আপনাদের। আপনারা ঈদে কিছুটা স্বচ্ছল হবেন আমি আশা করি। এখানে আপনারা হাদিয়া পান, এখানে যে টাকা দেয়া হয় সেটা বেতন না।