বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাখাওয়াতের কাছে কার্যালয় ফিরিয়ে দেয়ার দাবী রুহুলের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সাখাওয়াতের কাছে কার্যালয় ফিরিয়ে দেয়ার দাবী রুহুলের

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে দলীয় কার্যালয় ফিরিয়ে দেয়ার দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা রুহুল আমিন শিকদার। 

বুধবার (২৫ ফেব্রুয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই দাবী জানান রুহুল।

এবিষয়ে তিনি বলেন, নাসিকের প্রশাসকের কাছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অংগ সংগঠনের প্রথম প্রাণের দাবী নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয় ফিরিয়ে দেওয়া। আমরা আমাদের কার্যালয় চাই।

২০১৭ সালে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পরবর্তীতে সেখানে মার্কেট হলে বিএনপির কার্যালয় বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনও সেই অফিস বুঝিয়ে দেয়া হয়নি বিএনপি নেতাকর্মীদের।  

সেসময় কার্যালয় না ভাঙতে একটি মামলাও দায়ের করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। সে মামলায় নাসিক জয়ী হলেও পরবর্তীতে স্বস্থানে বিএনপির কার্যালয় ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। তবে বর্তমানে ভবনটির দোকানগুলো ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে বলে জানা গেছে।