ফাইল ছবি
নারায়ণগঞ্জ নগরকে বাসযোগ্য করার প্রত্যাশা জানিয়ে হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন নবনিযুক্ত সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
২৫ ফেব্রুয়ারি দুপুরে নাসিক কার্যালয়ে নতুন প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু’র নেতৃত্বে সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক দুলাল মল্লিক, আব্দুল হাই, মিজানুর রহমান, পারভেজ মল্লিক, হাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, মাসুদুর রহমান ও সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ।
এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, সকলের কাছে আমার অনুরোধ আমি কাজগুলো বুঝে সাবেক কাউন্সিলরদের নিয়ে বসবো, আমাদের কর্মকর্তাদের নিয়ে বসবো। আমি ব্যার্থ হলে এ ব্যার্থতা হবে দলের। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যার্থতা হবে। আপনারা কী চান তারেক রহমান ব্যর্থ হোক? চান না। এই সিটি কর্পোরেশনগুলোতে আমাদের কাজ মানুষ দেখবে। মানুষ দেখবে তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া লেগেছে। আমরা এই পরিবর্তন করবোই। আমি সকলের সাথে সমান আচরণ করবো। সাবেক কাউন্সিলরদের নিয়ে আমি বসবো, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিয়ে বসবে। আপনারাই আমাদের শক্তি। আপনারা সহযোগিতা করলে আমরা সফল হবো, তারেক রহমান সফল হবে।

