মাওলানা আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, "যে ব্যক্তি রমজান পেলো অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো অসহায় আর কেউ নেই। রমজান মাসের প্রকৃত তাৎপর্য হচ্ছে আল-কুরআন নাজিল হওয়া। এই মাসে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারি, তবে অন্য কোনো সময়ে তা সম্ভব নয়।"
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উত্তর থানা জামায়াতে ইসলামী আয়োজিত ফতুল্লার কায়েমপুরের শহিদ তিতুমীর একাডেমিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, "কোনো তন্ত্র-মন্ত্রে মানুষের শান্তি আসতে পারে না, একমাত্র কুরআনের আইনেই শান্তি সম্ভব। প্রতিটি বাড়িতে ইসলামি সংগঠন গড়ে তুলতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি, অন্যায় বা অত্যাচার হতে দেবো না। ইনশাআল্লাহ, ইমানের শিক্ষা দিয়ে আমরা সকল ষড়যন্ত্র রুখে দেবো।"
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে আমি প্রশাসনের সাথে আলোচনা করেছি। এই কাজে আপনাদের সহযোগিতা চাই। যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমাকে সব সময় পাশে পাবেন।"
উক্ত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।
নারায়ণগঞ্জ সদর উত্তর থানা শাখা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়।
মাহফিলে খাদ্য ও পুষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রফেসর কামাল উদ্দিন আল মাহমুদ'র বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতেে নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ। এছাড়া উত্তর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল ওহাব, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, ০৭ নং ওয়ার্ডের দায়িত্বশীল জসিম উদ্দিন ও ডা. জাহাঙ্গীর প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদর উত্তর থানা ০৭ নং ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম। সবশেষে মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

