শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান

ফাইল ছবি

অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের নব নির্বাচিত সাংসদ আজহারুল ইসলাম মান্নান। নির্বাচনের আগে দেওয়া অটোরিকশা চালক শাহাদাত হোসেনকে দেওয়া প্রতিশ্রæতি তিনি রক্ষা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের অটোরিকশা চালক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক বছর ধরে মানবেতর জীবন যাপন করছিলেন। দূর্ঘটনার পর তার চিকিৎসার খোঁজ-খবর ােনওয়া, ব্যয় ভার বহন এবং পরিবারের পাশে দাঁড়ান সাংসদ আজহারুল ইসলাম মন্নান। ওই সময় তিনি শাহাদাতকে আশ্বস্ত করেছিলেন সুস্থ হয়ে উঠলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। অবশেষে সেই প্রতিশ্রæতি বাস্তবায়ন করেন তিনি। গতকাল শুক্রবার সকালে শাহাদাতের পূনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। এমপি মান্নানের প থেকে অটোরিকশার চাবি আনুষ্ঠানিকভাবে শাহাদাতের হাতে তুলে দেন সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হযরত আলী রানা। 
এসময় সঙ্গে ছিলেন, সাংসদ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক বিশেষ সহকারী ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জাহের আলী ও জাসাসের সভাপতি মো.আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অটোরিকশা পেয়ে শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দূর্ঘটনার পর তিনি দিশেহাড়া হয়ে পড়েছিলেন। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সহায়তায় চিকিৎসা, সংসারের ব্যয়ভার এবং এখন নতুনভাবে কর্মসংস্থান শুরু করার সুযোগ পাওয়ায় তিনি ও তার পরিবার নতুন করে আশার আলো দেখছেন।