শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ট্যাংক লরিতে উপজেলা প্রশাসনের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৭, ২৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ট্যাংক লরিতে উপজেলা প্রশাসনের অভিযান

ফাইল ছবি

জ্বালানি তেলের মজুদ ও যথাযথ সরবরাহ পর্যবেক্ষণের লক্ষে অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোদনাইল এলাকায় দুইটি ট্যাংক লরিতে সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় প্রতিটি ফিলিং স্টেশনের জ্বালানি তেলের মজুদ বিপনের তথ্য যাছাই করা হয়। এছাড়াও কারসাজিতে জড়িত রয়েছে কিনা সেবিষয়ে তদারকি করা হয়।

অভিযানে গোদনাইলে দুইটি ট্যাংক লরিতে সঠিকভাবে মজুদ ও বিক্রয়ের তথ্য সংরক্ষণ না থাকায় এবং স্টক রেজিস্টারের তথ্যে ও রিজার্ভে তেল মজুদ গড়মিল থাকায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় সাহারা ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।