শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় যাত্রীবাহী বাসের চাপায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৪, ২৬ মার্চ ২০২৬

ফতুল্লায় যাত্রীবাহী বাসের চাপায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসের চাপায় লতা রানী মন্ডল (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় ফতুল্লা রিয়া গোপ ষ্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহত লতা রানী মন্ডল ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মন্ডলের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় রিয়াগোপ ষ্টেডিয়ামের সামনে দিয়ে রাস্তাপাড়াপাড়ের সময় বেপরোয়া গতিতে কুষ্টিয়া থেকে চালিয়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) লতা রানী মন্ডলকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি কভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি সামনের অংশ ও জানালা ভেঙ্গে যায়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় লতা রানী মন্ডলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওইসময় বাস রেখে চালক হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।