বুধবার, ২২ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ কলেজের শিক্ষার মান উন্নত করার আহবান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২১, ২২ জুলাই ২০২৬

না.গঞ্জ কলেজের শিক্ষার মান উন্নত করার আহবান 

গভর্নিংবডি কমিটির সভা

নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করতে গভনিংবডি ও শিক্ষকদের তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি আরও বলেছেন, শহরের দুইটি সরকারি কলেজ থেকে শিক্ষাকে আরো এগিয়ে নিতে হবে। সেই দিক নজর রেখেই শিক্ষকদের মনযোগি হতে হবে।

বৃহস্পতিবার ২২ জুলাই বিকালে নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৮ মেয়াদের গভর্নিংবডি কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় গভর্নিংবডি কমিটির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী সদস্য মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম, দাতা সদস্য প্রবীর কুমার সাহা, হিতৈষী সদস্য আবুল কাউসার আশা, অভিভাবক প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান এবং সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।