ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ রবিবার (৩ ফেব্রুয়ারি) বন্দর ২২ নং ওয়ার্ড শাখার বিভিন্ন স্পটে গণসংযোগ করেন। হাতপাখার দাওয়াত নিয়ে এলাকাবাসীর ও ব্যবসায়ীদের কাছে ছুটে যান। এলাকাবাসীও মাসুম বিল্লাহকে আশ্বস্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড শাখার সভাপতি সালমান সাকিল সহ সভাপতি মাওলানা আব্দুল মালেক, সহ বিল্লাহ হোসেন, সেক্রেটারী আমির হোসাইন, যুব নেতা রাকিব হোসেন, ছাত্র আন্দোলন জাহিদুল ইসলাম মোল্লা, মেহেদী হাসান, বুলবুল আল আমিন প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, ১২ তারিখ ইসলামী আন্দোলনের মার্কা হাতপাখাকে বিজয়ী করুন। আমরা ইসলামের আইন কানুন পরিপূর্ণ মানার চেষ্টা করি। ইসলামী রাষ্ট্রকাঠামো মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে। কারণ এই জীবন ব্যবস্থা মহান আল্লাহ পাকের দেওয়া বিধান। কাজেই আমাদের শান্তি ও মুক্তির গ্যারান্টি মহান প্রভুর দেয়া বিধানের বিকল্প নেই।

