বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক ঢুকে গেল দোকানে, নিহত হেলপার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক ঢুকে গেল দোকানে, নিহত হেলপার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুদির দোকানের ভিতরে ডুকে পড়ে। এতে ট্রাকের হেলপার শুভ ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত হয় ট্রাক চালক রায়হান। ভোর সাড়ে ৪ টার দিকে পূ্র্বাচলে এশিয়া হাইওয়ে সড়কের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার শুভ বগুড়া সদর এলাকার মোক্তারের ছেলে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ সোহেল রানান জানান, ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া থেকে আসা আলু বোঝাই ট্রাক পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে শিমুলিয়া এলাকায় পৌছেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মুদির দোকানের ভিতরে ডুকে পড়ে। এতে ট্রাকটির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। এসময় ট্রাকের ভিতরের আটকা পড়ে চালক ও হেলপার। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ট্রাকের সামনের অংশ কেটে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই মারা যান হেলপার শুভ। গুরুতর আহত চালত রায়হানকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে।