এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, নির্বাচনের পরিবেশটা যেমন থাকার কথা ছিল তেমন স্বতস্ফুর্ত পরিবেশ রয়েছে। আজকে আমাদের কর্মসূচি চলছে। আমাদের এলাকাভিত্তিক গণসংযোগে জনগণের যে ঢল নেমেছে তাতে সড়ক অচল হয়ে গেছে আপনারা দেখছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, মানুষ অধীর আগ্রহে আছে। আমাদের এলাকাবাসী প্রস্তুত আছে ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে।
তিনি আরও বলেন, বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ঘটলেও উল্লেখযোগ্য কিছু ঘটেনি। আগামীতেও লেভেল প্লেয়িং ফিল্ড প্রশাসন ঠিক রাখতে পারলে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হিসেবে গন্য হবে।
তিনি বলেন, যে অভিযোগ করছে এটা তার দায়িত্ব। তার দায়িত্ব এটা প্রমাণ করা। নির্বাচন কমিশন এখানে আছে৷ তারাই এ ব্যাপারে ব্যাবস্থা নেবে।

