বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ডুবুরি সাদিক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪২, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ১৭:৪৫, ১৬ জুলাই ২০২৬

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ডুবুরি সাদিক 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য সাদিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, সকাল ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। এসময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাদিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।