শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৯, ১৫ জুলাই ২০২৬

বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা 

প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ বন্দরে জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) বিকাল ৩:০০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্রমকর্রতা ডা.আল মাহমুদ হাসান,মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন,থানার  অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,নির্বাহী সদস্য নাসির উদ্দীন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আবির চৌধুরী প্রমুখ।

এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন,ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সঞ্জয় খান সহ বিভিন্ন দফতর প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রস্তুতি সভায় ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়।