শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তাঁত পন্য আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ: প্রতিমন্ত্রী শরিফুল আলম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪২, ১৫ জুলাই ২০২৬

তাঁত পন্য আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ: প্রতিমন্ত্রী শরিফুল আলম

প্রতিমন্ত্রী মো. শরিফুল ইসলাম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল ইসলাম বলেছেন, আড়াইহাজারের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি নতুন উদ্যেক্তা তৈরির একটি প্ল্যাটফর্ম। আড়াইহাজার তাত অধ্যুষিত এলাকা। ১৯৮৭ সালে এখানে বেসিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ কার্যক্রমের আওতায় ২ হাজার ৬৬০ জন ২২ কোটি ৫৯ লক্ষ টাকা ঋণ দেয়া হয়েছে। এখানে বিভিন্ন তাঁত পন্য উৎপাদন হয় যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ তাঁত বোর্ডের আড়াইহাজার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, তাঁতিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই শিল্পকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর তিনশো জন আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবে। এর ফলে তাঁতিদের দক্ষতা বৃদ্ধি হবে।

আমি বিশ্বাস করি এখান থেকে গড়ে ওঠা তাঁতিরা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা সকলে মিলে এই তাঁত শিল্পকে গড়ে তুলবো। 

আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের ইতিহাস আমরা সকলে জানি। এখানকার সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আমার ভাইয়ের মত। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। তার বিরুদ্ধে শতাধিক মামলা। তিনি বহুবার কারাবরণ করেছেন।

তিনি আরো বলেন, রাজপথে আমরা যারা সরব ছিলাম। যারা সারা বাংলাদেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম আপনাদের নেতা নজরুল ইসলাম আজাদ। আপনারা তাকে ধরে রাখবেন। তার নেতৃত্ব শুধু আড়াইহাজারের নয়। পুরো ঢাকা বিভাগগে তিনি সংগঠিত করেছেন।