শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৭, ১৫ জুলাই ২০২৬

থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর থানা প্রধান ফটকের সামনে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্নহত্যার চেষ্টা করে এক মাদক ব্যাবসায়ী। তাকে নিবৃত্ত করে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। বুধবার (১৫ জুলাই) দুপুর ২ টার দিকে থানার মেইন গেইটের সামনে এ ঘটনা ঘটে। 

আত্নহত্যার চেষ্টাকারী মাদক ব্যাবসায়ী হলেন একরামপুর ইস্পাহানি এলাকার হাবিবুর রহমান হবির ছেলে রমজান (৪০)। তার বিরুদ্ধে এক ডজনের বেশি মাদকের মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী হবির ছেলে রমজান হাতে একটা কেরোসিনের গ্যালন নিয়ে থানার ভেতর প্রবেশ করে। এ সময় থানা গেইটরে সামনে দাড়িয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে দেয় এবং আগুন লাগিয়ে আত্নহত্যার চেষ্টা করে।এসময় স্থানীয় কয়েকজনের নাম ধরে চিৎকার করে রমজান।

একপর্যায়ে ওসি জামাল উদ্দিন ও অন্যান্য অফিসার কোর্স গিয়ে তাকে নিবৃত্ত করে। পরে রমজান কে নিরাপদে থানা হেফাজতে নেওয়া হয়।বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। 

এ ব্যাপাের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা প্রাঙ্গণে ডাক চিৎকার শুনে দ্রুত বের হয়ে গায়ে কেরোসিন ঢালা অবস্থায় রমজান কে নিরাপদে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে অনেক গুলো মাদকের মামলা রয়েছে। উল্লেখ করে তিনি আরও বলেন, রমজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।