শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে: আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৬, ১৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে: আজাদ

নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি এই মন্ত্রণালয়ে শরীফুল আলম ভাই উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন। তিনি সারা দেশে দৌড়ে বেড়াচ্ছেন। 

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ তাঁত বোর্ডের আড়াইহাজার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, দলের প্রশ্নে তিনি সবসময় অবিচল ছিলেন। আমাদের নেতা তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্বে যে কয়জন রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছিলেন তার মধ্যে আমাদের মন্ত্রী শরীফুল আলম ভাই একজন বিশেষ ব্যাক্তিত্ব। আলম ভাই আড়ািহাজার এসেছেন। এটা আড়াইহাজারের জন্য আনন্দের একটি বিষয়।

আড়াইহাজার তাঁত নির্ভর এলাকা ছিল। আমার দাদার একটা ব্র্যান্ড ছিল। সেসময় হাতে চালানো তাঁতই ছিল। এখানে অনেক তাঁতি আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তাঁত নিয়ে বয়াপক কাজ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেও তাঁত নিয়ে কাজ হয়েছে। গত সতেরো বছরে তা ধ্বংস করে দিয়েছে। 

আড়াইহাজারের ফ্যাসিস্ট বাবুকে নিয়ে আমি কথা বলতে চাই না। তার ব্যাপারে কথা বলার রুচি আমার নেই। সেসময় অনেক তাঁত নষ্ট হয়েছে। আমাদের গার্মেন্টস ভাল দিকে যাচ্ছে কিন্তু এই তাঁত শিল্প, মসলিন শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ এটা নিয়ে কাজ করছে। আমরা পিছিয়ে গিয়েছি। এই সেক্টরগুলো মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমাদের নারায়ণগঞ্জ ব্যাপক অগ্রগতি লাভ করবে বলে আমি মনে করছি।

তিনি বলেন, আপনারা তাঁত ঋণ বৃদ্ধির কথা বলেছেন। ঋণ নিতে হলে তো আগে পূর্বের ঋণ শোধ করতে হবে। আপনাদের পূর্বের যে ঋণ রয়ে গেছে সেটা যদি আপনারা শোধ না করেন তাহলে তো পুনরায় ঋণ দিতে পারবে না। আপনারা আপনাদের আড়াইহাজারের সম্মান ধরে রাখবেন। আপনারা ঋণটি পরিশোধ করে দিন। পরবর্তী ঋণের ব্যাবস্থা আমি দায়িত্ব নিয়ে তাদের নিয়ে ব্যাবস্থা করবো।