মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গামন্দিরে গীতাদান বস্র বিতরণ ও পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৬, ২০ অক্টোবর ২০২৬

লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গামন্দিরে গীতাদান বস্র বিতরণ ও পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  লক্ষ্মী নারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে তিনি মন্দিরটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। 

পরিদর্শনকালে মন্দিরের বিভিন্ন সমস্যা ও পূজা-অর্চনা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা হয়।
এ সময় লক্ষ্মী নারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু চন্দ্র দাস বলেন, “এই মন্দিরটি শতবর্ষী। কিন্তু পাশে শিল্পপ্রতিষ্ঠান থাকায় এখানে সুষ্ঠুভাবে পূজা-অর্চনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমরা এ বছর দুর্গাপ্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে। নীট কনসার্নের মালিকপক্ষও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই বিষয়টির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন সমস্যা সমাধানে আশ্বাস দেন। অচিরেই বিষয়টির সুরাহা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের কন্যা শামসুন্নাহার বাঁধন মন্দরি গীতাদান ও বস্র বিতরণ শেষে আন্তরিকতার সাথে বলেন, “আমি আপনাদের মেয়ের মতো। আমি এসেছে আপনাদের খোজ খবর নিতে যদিও এই এলাকা আমাদের আওতাধীন নয়, তারপরও কোনো প্রয়োজন হলে আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।”

পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন সংঘের সভাপতি সুমন লাল, সাধারণ সম্পাদক অজিত দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের স্থায়ী সদস্য শোভন কমল এবং বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুণ লাল বেগী। 

এ ছাড়া লক্ষ্মী নারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস,নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরমান হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।