ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর আপ্যায়নে স্থানীয় মিষ্টির স্বাদ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
গত ১৯ অক্টোবর রূপগঞ্জ সফরে গেলে তাঁকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন দিপু ভুঁইয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিয়ে নিজের ভালো লাগার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন মার্কিন রাষ্ট্রদূত।
মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, মিষ্টি ছাড়া দিনটা যেন অপূর্ণ! স্থানীয় মিষ্টির স্বাদ নিতে এবং বাংলাদেশের সুস্বাদু ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দেওয়া মানুষগুলোর সঙ্গে পরিচিত হতে থেমেছিলাম মিষ্টি কথায়।

