সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের শতবর্ষী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূতের চা পান

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৮:০২, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:০২, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের শতবর্ষী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূতের চা পান

’বোস কেবিনে’ চা পান করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের ঐতিহাসিক ও শতবর্ষী প্রতিষ্ঠান 'বোস কেবিনে' চা পান করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

​সোমবার (আজ) দুপুরে শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই ক্যাফেতে যান তিনি।

​দুপুরে হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোস কেবিনে এসে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে অবস্থানকালে তিনি বোস কেবিনের বিখ্যাত চা পান করেন এবং ঐতিহাসিক এই স্থানটির সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি ক্যাফে কর্তৃপক্ষের সঙ্গে কুশল বিনিময় করেন।

​রাজনৈতিক আড্ডা ও ঐতিহ্যবাহী চায়ের জন্য পরিচিত শতবর্ষী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূতের এমন হঠাৎ সফর স্থানীয়দের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি করে।

​চা পান ও সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি ২ নং রেলগেট এলাকা ত্যাগ করেন।