ফাইল ছবি
নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ২০ নং ওয়ার্ড বন্দরের সোনারকান্দা কবরস্থান রোড এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ নিহাদ (২২) এবং একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ আরাফাত (১৩)।
গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উল্লেখিত মামলায় যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ২১ নং ওয়ার্ডের বন্দরের বাবুপাড়া এলাকার লালজিউড় মন্দিরের মূল ফটকের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বাবুপাড়া লালজিউড় মন্দিরের মূল গেটের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ৫/৭ লোক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে নিহাদ ও শিশু আরাফাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জনঢ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

