ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৬ জন মাদক কারবারিসহ চুরি ও অন্যান্য অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১০ পুরিয়া হেরোইন, ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
বুধবার (৪ মার্চ) ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী বাঘমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আরিফ হাসনাত শাওন (২১), মো. জয় (২৩), মো. নুরুজ্জামান (৫৫), মো. লুৎফর রহমান (২৮), দ্বীন মোহাম্মদ (৪৫), আমেনা বেগম (৪২), খোকু মনি (৪০), আমেনা বেগম (৫৮), সুলতানা বেগম (৩৮), রাবিয়া বেগম (৫৮), আলেহা বেগম (৫৫), শুভ (২৭), রাজ (২০), শাকিল (১৯), মনির হোসেন হৃদয় (২৬), শাহ আলম (৩২), হৃদয় (৩০), ওমর ফারুক (৪০), মো. কবির হোসেন (৩৫), মো. মাইন উদ্দিন (১৯), রাকিব (২৩) ও ইব্রাহিম (২২)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি দুটি চোরাই অটোরিকশা উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

