ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ২ হাজার ৯শ পিস ইয়াবা, সাড়ে ৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লক্ষ ৩১ হাজার ৬৮০ টাকা সহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক। ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- বন্দর উপজেলার হেদায়েরপাড়া এলাকার ইসলাম মিয়ার স্ত্রী মাফিয়া বেগম (৫৫)।
এর আগে ভোরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় মাফিয়া বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ও টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছেন তিনি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

