মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবক নিহত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ‎ফতুল্লায় দীর্ঘদিন ধরে চলা মাদক ব্যবসাকে কেন্দ্র করে চলে দুই গ্রুপের সংঘর্ষে ইমন (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এই ঘটনা ঘটে। 

‎নিহত ইমন (২৯) মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।

‎স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৯ টাযর দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে ইমন তার সহযোগীদের সাথে স্থানীয় আরেক মাদক ব্যাবসায়ী গ্রুপের সদস্যদের সাথে বাকবিতণ্ডা হয়। এসময় ইমনকে কুপিয়ে ফেলে রেখে যায় অন্য গ্রুপের সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

‎ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জনানা, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।