মৃদুল হাসান
বন্দরে ফাঁকা বাড়িতে টেলিভিশন মেরামত করতে এসে ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানি ঘটনায় লম্পট মৃদুল হাসান (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত দেড়টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করা হয় । ধৃত লম্পট মৃদুল হাসান বন্দর থানার শাহীমসজিদস্থ বউ বাজার এলাকার রবিউল হাসান মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। এর আগে সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দাস্থ জনৈক সালে মোহাম্মদ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার (২৬ জুন) সকালে ধৃত লম্পটের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। যার মামলা নং-২৫(৬)২৬ । ধৃতকে উল্লেখিত মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা ও বাদিনী তথ্য সূত্রে জানা গেছে,রংপুর জেলার পীরগাছা থানার কালাপেট ভাতা এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে আসমা আক্তার সাথী ও তার স্বামী বাইজিদ দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার সালে মোহাম্মদ মিয়া বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। বাদিনী নারায়ণগঞ্জ সদরে একটি পাটের গুদামে চাকুরী করে ও তার স্বামী পেশায় একজন রিক্সা চালক। তাদের সংসারে ৯ বছরের একটি কন্যা সন্তান ও বাবর আলী নামে একটি ৫ বছরের ছেলে সন্তান রয়েছে।
বিবাদী মৃদুল হাসান বাদিনীর প্রতিবেশী। গত মাস ৫ পূর্বে বাদিনী উল্লেখিত বিবাদীর নিকট থেকে ২ হাজার টাকার বিনিময়ে একটি টেলিভিশন ক্রয় করে। ক্রয়কৃত টেলিভিশনটি মাঝেমধ্যে খারাপ হয়ে গেলে বিবাদী মৃদুল হাসান সে মাঝেমধ্যে মেরামত করে দিয়ে যেত। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে উল্লেখিত টেলিভিশনটি খারাপ হয়ে গেলে বিবাদীকে টেলিভিশনটি ঠিক করার জন্য বলিলে বিবাদী কিছুক্ষন পর ঠিক করে দিবে বলে জানায়। পরে বাদিনী ও তার স্বামী সকাল ৮টায় তাদের কর্মস্থলে চলে যায়।
পরবর্তীতে একই দিন রাত সাড়ে ১০টায় বাদিনী কাজ শেষে বাড়ি ফিরে দেখে তার মেয়ে কান্নাকাটি করছে। ওই সময় শিশুটির মা কান্নাকাটি করার কারন জিজ্ঞাসাবাদ করিলে ওই সময় তার মেয়ে জানায় বিবাদী মৃদুল হাসান মঙ্গলবার রাত সাড়ে ৭টায় টেলিভিশন মেরামত করতে এসে ফাঁকা ঘরে বাদিনী মেয়েকে একা পেয়ে যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে মেয়ের যৌনাঙ্গসহ শরীরের বিভিন্নস্থানে হাত দেয়। একপর্যায়ে বাদিনী মেয়ে কান্নাকাটি শুরু করলে ওই সময় লম্পট মৃদুল হাসান কৌশলে পালিয়ে যায়।

