বুধবার, ১৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বাস চাপায় কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৬, ১৪ জুলাই ২০২৬

রূপগঞ্জে বাস চাপায় কৃষক নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় নজরুল ইসলাম (৫৫) নামের কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ধবপুর নামাপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, তারা দুই ভাই এক বোন। বাবা নজরুল ইসলাম সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার দুপুরে গন্ধবপুর বাজার থেকে সদাই কিনে রূপসী-কাঞ্চন সড়ক থেকে কর্ণগোপ সড়ক যোগে নিজ বাড়ি গন্ধবপুর নামাপাড়ায় ফিরছিলেন। নামাপাড়া মোড় আসা মাত্রই দুল দুল প্লাস নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বাবা নজরুল ইসলাম গুরুতর আহত হন। পড়ে থাকে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, কৃষক নজরুল ইসলাম নিহতের ঘটনায় পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।