বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সন্ত্রাসী তন্ময়সহ গ্রেপ্তার ১০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৩, ২৩ জুলাই ২০২৬

বন্দরে সন্ত্রাসী তন্ময়সহ গ্রেপ্তার ১০

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বন্দরে বিশেষ অভিযান চালিয়ে  সন্ত্রাসী সিফাত বাহিনী সেকেন্ড ইন কমান্ড তন্ময়সহ বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল বড়বাড়ি এলাকার হানিফ ওরফে ডালিম মিয়ার ছেলে সন্ত্রাসী বিরোধী আইনের মামলার আসামী তন্ময় (২২) একই থানার বন্দর স্কুলঘাট এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে বন্দর থানার ১৪(৭)২৬ নং মামলার আসামী রবিউল ইসলাম (৫৫) ও দত্তবাড়ী বউবাজার এলাকার মানিক মিয়ার ছেলে বন্দর থানার ৫((৫)২৬ নং মামলার আসামী রাতুল (২০) একই থানার লালখারবাগ এলাকার সাসস উদ্দিনের মেয়ে ওয়ারেন্টভূক্ত আসামী  মোসলেমা বেগম (৩৮) একই থানার সোনাচড়াবাগ এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সাইফুল ইসলাম (৩৬)।
এ ছাড়াও চোর ও ছিনতাইকারী সন্দেহে আটককৃতরা বন্দর থানার কুড়িপাড়া বাজার এলাকার বাছের আলী প্রধানের ছেলে মোজাম্মেল হোসেন খোকা (৪০) একই থানার লালখারবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে আফজাল (৩৮) একই এলাকার মৃত মনতাজ উদ্দিন মিয়ার ছেলে মৃদুল (২৪) একই থানার নবীগঞ্জ কদম রসুল বড়বাড়ি এলাকার সাব্বির আহাম্মেদের ছেলে তাসনিম আহাম্মেদ সায়েম (২২) ও একই থানার নবীগঞ্জ লতিফ হাজীমোড় এলাকার মাছুম আরাফাতের ছেলে মিহাম আরাফাত (২১)। ধৃত ১০ জনের মধ্যে ৩ জনকে বিভিন্ন মামলায় ও নারীসহ ধৃত ২ জনকে পৃথক ওয়ারেন্টে ও আটককৃত ৫ জনের মধ্যে ১ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপর আটককৃত ৪ জনকে পুলিশ আইনের ১৫১ ধারায় বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (২২ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।