বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৩, ২৩ জুলাই ২০২৬

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত চালক আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে  মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

বুধবার রাত আনুমানিক ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকের স্বজনরা জানান, তিনি নিয়মিত ইজিবাইক চালাতেন। রাতে রফিকুল সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বসত প্রাইভেট কারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এরই জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে রফিককে কিল-ঘুষি মারে প্রাইভেটকার চালক নাদিম । ইল ঘোষের আঘাতে রফিকের নাক দিশে রক্ত বের হয় এবং সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে রফিকের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জে খানপুর ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 
নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

এদিকে শিমরাইল এলাকার রেন্ট এ কার  মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ বলেন, “আমাদের স্ট্যান্ডের একজন চালক নাদিম (৫০), যার বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়। ঘটনার পর তাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।