বুধবার, ২২ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জিয়া হল পুনঃনির্মাণে কাজ করবে জাইকা: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ২১ জুলাই ২০২৬

জিয়া হল পুনঃনির্মাণে কাজ করবে জাইকা: সাখাওয়াত

চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ পরিদর্শন

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ পুন:নির্মাণ করে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা'র একটি প্রতিনিধি দল শহীদ জিয়া হল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে জাইকার প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (২১ জুলাই) প্রতিনিধি দলের প্রধান রেইমনের নেতৃত্বে তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যান এবং সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নাসিক প্রশাসক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ ঘুরে দেখেন। 

পরিদর্শন শেষে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, এই প্রকল্পে কাজ করার পরিবেশ কিরকম তা সরজমিনে দেখতে জাইকা'র প্রতিনিধি দল এখানে এসেছে। আমরা তাদেরকে পুরো প্রকল্প বুঝিয়ে বলেছি এবং প্রকল্পের স্থান ঘুরিয়ে দেখিয়েছি। তারা আমাদের উপস্থাপনে সন্তুষ্ট হয়েছেন এবং কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো।