অ্যাডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, একটা মহৎ কাজে নিজেদের নিয়োজিত করেছ এতে তোমাদের ধন্যবাদ জানাই। দেশ ও পরিবেশ একে অপরের সাথে জড়িত। দেশ যদি বাঁচে পরিবেশ বাচতে হবে। পরিবেশ ছাড়া দেশ বাঁচবেনা। এই পরিবেশের অনন্য উপাদান গাছ।
আমাদের একজন শিক্ষার্থীদের সাথে যেন একটা করে গাছ রোপন হয় এটি আমরা চেষ্টা করছি। তোমাদের সাথে সবাই যেন এগিয়ে আসে সেজন্য আমরা সাথে থাকবো। তোমরা সবাইকে নিয়ে এগিয়ে এসো এতে সবাই উপকৃত হবে।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্নের নারায়ণগঞ্জ সংগঠনের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
স্বপ্নের নারায়ণগঞ্জ সংগঠনের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানত্রেী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় গভর্নিংবডি কমিটির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মো. মাহবুবুল আলম, রফিকুল ইসলাম, দাতা সদস্য প্রবীর কুমার সাহা, অভিভাবক প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত, ফুয়াদ হাসান এবং সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক (দপ্তর) সাইফুল ইসলাম সজীব, সদস্য শাহিন শরিফ, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক কাজী কর্নিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল শরীফ অভয়, সহ-সাধারণ সম্পাদক মো: সিয়াম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আকাশ রহমান রাহাত।

