বুধবার, ২২ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: জামায়াতের নিন্দা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৩, ২২ জুলাই ২০২৬

‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: জামায়াতের নিন্দা 

ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গত ২১ জুলাই মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যা অত্যান্ত দুঃখ জনক। নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটিতে অগ্নিকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

​এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হব।

​বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন​ "যারা দেশের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি বিজড়িত স্তম্ভে আগুন দেওয়া একটি জঘন্য ও ধৃষ্টতাপূর্ণ কাজ। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।"

​মহানগরী আমীর আরও বলেন, শহীদদের স্মৃতি ধরে রাখতে এবং এই ধরণের দেশবিরোধী ও উসকানিমূলক নাশকতা রুখতে অবিলম্বে দেশব্যাপী একটি 'মনিটরিং সেল' গঠন করা অত্যন্ত জরুরি। তিনি সারা দেশের সকল জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

​ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য জামায়াতের পক্ষ থেকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।