বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ঘুমন্ত কিশোরকে বলাৎকার, থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৮, ২১ জুলাই ২০২৬

বন্দরে ঘুমন্ত কিশোরকে বলাৎকার, থানায় মামলা

ফাইল ছবি

নারায়নগঞ্জ বন্দরে ঘুমান্ত অবস্থায় কিশোর রিক্সা চালক (১২)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোর রিক্সা চালকের মা রোজিনা বেগম বাদী হয়ে গত সোমবার (২০ জুলাই) রাতে  লম্পট রিক্সা চালক নূর ইসলাম (৪৮)কে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪(৭)২৬। এর আগে গত শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টায় বন্দর থানার রুপালী আবাসিক এলাকার ওসমান মিয়ার অটোরিক্সার গ্যারেজে এ বলাৎকারের ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা শেষে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। বলাৎকারের ঘটনার পর থেকে
লম্পট রিক্সা চালক নূর ইসলাম পলাতক রয়েছে।
মামলার বাদিনী গণমাধ্যমকে জানান, আমার কিশোর ছেলে দীর্ঘ দিন ধরে বন্দর রুপালী আবাসিক এলাকার ওসমান মিয়ার অটোরিক্সা গ্যারেজে ভাড়ায় চালিত অটোরিক্সা চালিয়ে জীবন যাপন করে আসছিল। এর বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় একই গ্যারেজের অপর রিক্সাচালক সানি (২০) বাদিনীর ছেলে রিক্সা চালক (১২)কে জানায় রিক্সা মালিক কাশেম মিয়া রিক্সা ভাড়ার টাকা তার কাছে দিতে বলেছে। ঐ সময় বাদিনী ছেলে ভিকটিম সরল বিশ্বাসে রিক্সা ভাড়া টাকা সানির নিকট দিয়ে আসে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১২টায় বাদিনীর ছেলে ভিকটিম (১২)উল্লেখিত অটোগ্যারেজ রিক্সা রেখে বাড়িতে আসার সময় রিক্সা মালিক কাশেম মিয়া জানায় তার রিক্সা জমার টাকা পায়নি। পরে বাদিনীর ছেলে নিরুপায় হয়ে  রিক্সাচালক সানি জন্য ওসমান মিয়ার অটোগ্যারেজে অপেক্ষা করতে থেকে এক পর্যায়ে অটোগ্যারেজে ঘুমিয়ে পরে। একই রাত ২টায়  বিবাদী লম্পট  নূর ইসলাম গ্যারেজে ঘুমান্ত অবস্থায় বাদিনীর  ছেলেকে তার বসবাসের ছোট ঘরে নিয়ে  ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলাৎকার করে।  ভিকটিম ব্যাথা পেয়ে ঘুম থেকে  জেগে উঠলে ওই সময় লম্পট নূর ইসলাম বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে  হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভিকটিম অসুস্থ হয়ে পরলে বিষয়টি তার পিতা/ মাতাকে জানায়। এ ব্যাপারে ভিকটিমের মা সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করলে  পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা শেষে  মঙ্গলবার (২১ জুলাই)  দুপুরে  ২২ ধারায়  আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বিকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার পর ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।