রোববার, ১৬ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় তিন দাবীতে পোষাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় তিন দাবীতে পোষাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আজাদ রিফাত নামে একটি পোষাক কারখানায় তিনটি দাবীতে বিক্ষোভ করেছে পাঁচ শতাধীক শ্রমিক। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কর্ম বিরতি দিয়ে কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে আশপাশের একাধীক গার্মেন্টসে আতংক দেখা দেয়। পরে বিক্ষোভের মুখে এদিন বিকেল ৫টায় মালিকপক্ষ শ্রমিকদের দাবী মেনে নেয়। এরপর শ্রমিকরা কাজে যোগদান করেন। ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত আজাদ রিফাত গার্মেন্টসে এঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, কারখানার পিএম মিন্টু শ্রমিকদের সাথে খারাপ আচরণ করেন। কথায় কথায় শরীরে হাত দিয়ে লাঞ্চিত করেন। এজন্য পিএম মিন্টুর পদত্যাগ দাবী করা হয়। একই সাথে জুলাই মাসের বকেয়া বেতন ও আগামী মাস থেকে বেতন বৃদ্ধির দাবীতে কর্মরত পাঁচ শতাধীক শ্রমিক সকাল থেকে কর্মবিরতি দিয়ে কারখানার সামনেই বিক্ষোভ করেন। দুপুরে মালিকপক্ষ এসে শ্রমিকদের সাথে আলোচনায় বসেন। প্রথমে মালিকপক্ষ কোন দাবীই মানবেন না। তখন শ্রমিকরা শ্লোগান দেয়। এতে আশপাশের পোষাক কারখানায় মালিক ও শ্রমিকদের মধ্যে বিক্ষোভের বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর শ্রমিকদের দাবী মেনে নেয় এবং পিএম মিন্টুর বিষয়ে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের আশ^াস দেয় মালিকপক্ষ। এতে শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগ দেন।
এবিষয়ে আজাদ রিফাত গার্মেন্টসের কর্মকর্তা মামুন মিয়া বলেন, আলোচনা করে সমস্যা সমাধান করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকরা কারখানার সামনে বসেই শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখে আন্দোলন করেছে। মালিকপক্ষ দাবী মেনে নেয়ায় তারা কাজে যোগ দিয়েছেন। অন্যান্য কারখানার শ্রমিকরাও শান্ত রয়েছে।