সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ
তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
রবিবার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের গলাচিপা কুড়িপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবং মাসদাইর ও আমলাপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
এসময় খোরশেদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসব হয়ে উঠুক আনন্দময় ও সর্বজনীন।”
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

