মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৯, ২৮ জুলাই ২০২৬

বন্দরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চেক বিতরণ

চেক বিতরণ

নারায়ণগঞ্জ বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করেছে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে ৩শ’ ৪০ জনের মাঝে ১৭ লাখ টাকার আর্থিক অনুদানের  এ চেক বিতরণ করেন তিনি।   উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বন্দর থানার ওসি জামালউদ্দিন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার  আশা প্রমুখ।