মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজা‌রে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছিনতাই, গণপিটুনিতে আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৪, ২৮ জুলাই ২০২৬

আড়াইহাজা‌রে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছিনতাই, গণপিটুনিতে আহত ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারজন রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক ব্যক্তি। ভোরের নির্জন রাস্তায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে কুপিয়ে জখম করা হয়। 

পরে স্বজন ও স্থানীয়দের ধাওয়ায় এক ছিনতাইকারী ধরা পড়লে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেছে।

​মঙ্গলবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মরদাসাদি গ্রামের নজরুল ইসলাম চারজন রোগীকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে ৮ থেকে ১০ জনের একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে।

​পরবর্তীকালে নজরুল ইসলাম তার স্বজন ও স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী চারদিক থেকে ধাওয়া করে মিদুল (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে সে গুরুতর আহত হয়। তবে সুযোগ বুঝে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

​খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আটক ছিনতাইকারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।