মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৬, ২৮ জুলাই ২০২৬

আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশী নিহত

ফাইল ছবি

​আফ্রিকার একটি দেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশী নিহত হবার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে তাদের মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দারা আছেন।

এ ঘটনায় সেখানে নিহত হন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের আলী মিয়ার ছেলে আপন। তার বাবা আলী মিয়া জানান, আগুন লেগে আমার ছেলে ও কয়েকজন মারা গেছে। আগুন পানি তো সব নিয়ে যায়। এখন কি অবস্থায় আছে জানিনা।

সোমবার (২৭ জুলাই) গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্তের দেয়া আগুনে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

​প্রাথমিকভাবে নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ক্রোকরেরচরের ৩ জন, রামনগরের ১ জন এবং চর আলীরটেকের ১ জন রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ৬ জন নিহতের সংবাদ জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।