মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৮, ২৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে পিবিআই

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমন হোসেন নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে এবং পিবিআই ঢাকা জেলার সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ইমন হোসেন ২০০৬ সালে রানু আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। পরিবারের অভিযোগ, বাড়িতে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইমন। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে কলেরা হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২০ জানুয়ারি তিনি মারা যান। পরে তার মরদেহ পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

​তবে ইমনের মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে পারেনি তার পরিবার। মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি হিসেবে তার বাবা মজিবুর রহমান বাদী হয়ে ঢাকার কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।

​তদন্তের স্বার্থে ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আদালতের আদেশে কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের উপস্থিতিতে সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে উত্তোলিত মরদেহ পরবর্তী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য পিবিআইয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।