মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই স্মরণ : মহাসড়ক ও লিংকরোডে ছিল রনির জোরালো ভূমিকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪২, ২৮ জুলাই ২০২৬

জুলাই স্মরণ : মহাসড়ক ও লিংকরোডে ছিল রনির জোরালো ভূমিকা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে রাজপথের আন্দোলন সংগঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। আন্দোলনের শুরু থেকেই তিনি তরুণ সমাজকে রাজপথে সম্পৃক্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন এবং প্রতিটি কর্মসূচিতে যুবসমাজের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।

বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফতুল্লা এলাকায় গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ওই এলাকায় আন্দোলন টিকিয়ে রাখা ও তীব্র করতে তিনি তার অনুসারীদের নিয়ে প্রতিনিয়ত রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ লিংক রোডকেন্দ্রিক উত্তাল আন্দোলনেও মশিউর রহমান রনিকে নিয়মিত সামনের সারিতে দেখা গেছে। আন্দোলনের বিভিন্ন ধাপে তার সরাসরি নেতৃত্বে লিংক রোডের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও রাজপথ অবরোধের মতো প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

আন্দোলন চলাকালে লিংক রোডে এই ধারাবাহিক ও শক্ত অবস্থানের কারণে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে এবং নারায়ণগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ ব্যবস্থাও আংশিকভাবে স্থবির হয়ে পড়ে। ছাত্র-জনতার ঐতিহাসিক কর্মসূচির সঙ্গে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সমন্বিত ও সম্পৃক্ত করতে রনির সাংগঠনিক দক্ষতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের নানা স্মৃতিচারণ ও পর্যালোচনায় মশিউর রহমান রনির সাহসিকতাপূর্ণ অংশগ্রহণ, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা এবং মহাসড়ক ও লিংক রোডকেন্দ্রিক রাজপথের কর্মসূচিতে তার এই বলিষ্ঠ ভূমিকা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।