মাদক কারবারি দিদার গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. দিদার হোসেন (৩৪)।
পুলিশ জানায়, ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পশ্চিম দেলপাড়া এলাকার খালপাড় জামে মসজিদের সামনের ফাঁকা স্থান থেকে দিদার হোসেনকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেপ্তারকৃত দিদার হোসেনের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

