ফাইল ছবি
ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১।
শুক্রবার (২১ মার্চ) নারায়ণগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায় নিয়মিত টহল ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতেও চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব-১১ জানায়, ছুটিতে অধিকাংশ মানুষ শহর ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে যাওয়ায় নারায়ণগঞ্জ ও আশপাশের আবাসিক এলাকাগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই টহল ও চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব-১১।
এছাড়া ঈদের আগে শেষ মুহূর্তে যারা শহর ছাড়ছেন, তাদের যাত্রা নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেদিকেও নজর রাখছে র্যাব-১১।

