ঝটিকা মিছিল
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ঝটিকা মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলাকা থেকে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। পরে মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে অগ্রসর হয়। কিছুদূর যাওয়ার পর মিছিলটি শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অংশগ্রহণকারীরা।
মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল। এ সময় তাদের ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি আকারে মাঝারি ছিল এবং এতে অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী জানান, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিলের একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। যেখানে বলা হচ্ছে সেখানে আমাদের টহল ছিল। ভিডিওটি আজকের কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
নামাজের পরও মিছিল বের হওয়ার তথ্য ছিলো তাই মাঠে পুলিশ সক্রিয় ছিল এবং এখনও মিছিলের কোন তথ্য পাইনি।

