শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, ফতুল্লা প্রেসক্লাবের শোক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, ফতুল্লা প্রেসক্লাবের শোক

ফাইল ছবি

প্রবীণ সাংবাদিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য এবং দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছে ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এক শোকবার্তায় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হাফিজুর রহমান মিন্টু ছিলেন নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনের একজন প্রবীণ ও মিশুক সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার মধ্যেও তিনি গণমাধ্যমে কাজ করে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।

আরো পড়ুন