ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আসন্ন কমিটিকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও বর্তমান যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ উঠেছে।
তার বলয়ের নেতাকর্মীদের দাবি, বিগত সরকারের দোসররা রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এসব মিথ্যা খবর ছড়াচ্ছে।
তারা জানান, বিগত স্বৈরাচারী সরকারের ১৭ বছর রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছেন অ্যাডভোকেট সাগর। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জের বাঘা বাঘা নেতাদের বিরুদ্ধে তিনি ছিলেন রাজপথের আপসহীন এক নাম। চরম ঝুঁকি ও রাজনৈতিক নিপীড়ন সত্ত্বেও যিনি কখনোই মাঠ ছাড়েননি, আজ রাজনৈতিক পটপরিবর্তনের পর দল যখন মূল্যায়নের সময় এসেছে, তখনই একটি মহল তাকে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করতে অপচেষ্টায় মেতে উঠেছে।
তারা জানান, সাগরের মূল শক্তি হচ্ছে সাধারণ মানুষ ও কর্মীদের ভালোবাসা। তিনি সবসময় জনকল্যাণমূলক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কোনো ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত খবর দিয়ে তার রাজনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না।
এদিকে অ্যাডভোকেট সাগরের বিরুদ্ধে মিথ্যা খবরের বিষয়টি ছড়িয়ে পড়ার পর সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় তার অনুসারী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দাবি তার সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি।
সমর্থকদের দাবি, একজন ত্যাগী নেতার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত সফল হবে না, সত্যের জয় হবেই।

