মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ঝোপের আড়াল থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২০, ৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ঝোপের আড়াল থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-১১। 

মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো: হানিন আর তুরাবি। এর আগে রাত পৌনে ১টার দিকে সোনারগাঁ থানার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।