বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজার পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৮, ১৫ অক্টোবর ২০২৬

আড়াইহাজার পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাত ধোয়ার কলাকৌশল প্রশিক্ষণ

আড়াইহাজারে ‘জাতীয় স্যানিটেশন মাস’ ও ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে পৌরসভায় আলোচনা সভা, র‍্যালি ও হাত ধোয়ার কলাকৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কলাকৌশল প্রশিক্ষণ দেওয়া হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের লিনিক সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, টিএলসিসি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউআইজিপির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, হাত ধোয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনযাপনের অন্যতম প্রধান চাবিকাঠি। উন্নত স্যানিটেশন চর্চা ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি জনস্বাস্থ্য পরিস্থিতির আমূল উন্নয়ন সম্ভব।

তিনি হাত পরিষ্কার রাখার গুরুত্ব, এর উপকারিতা, সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি এবং কখন হাত ধুতে হবে—এসব বিষয়েও আলোচনা করেন।