বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দখলকৃত জমি ফিরিয়ে দিতে চান দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪১, ১৫ অক্টোবর ২০২৬

দখলকৃত জমি ফিরিয়ে দিতে চান দিপু ভূঁইয়া 

সাব-রেজিস্ট্রি অফিসের কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় দিপু ভূঁইয়া 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, গত ১৭ বছর অনেক জায়গা জমি আমাদের হাতছাড়া করে নিয়েছে। আমি বলি আপনারা রূপগঞ্জের মানুষ আমাদের ভাই ও চাচা। আপনারা চেষ্টা করবেন সেই দলিলগুলো বের করার। দুই নম্বর দলিল করে যে জায়গাগুলো নিয়ে গেছে সেগুলো যেন রূপগঞ্জের মানুষ ফেরত পায়। কারণ আপনারা জানেন কোন জমি কীভাবে হয়েছে। আমরা সকলে মিলে রূপগঞ্জের জমি রূপগঞ্জবাসীর জন্য ফেরত আনবো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ভাঙাচোরা জায়গায় এই রেজিস্ট্রি অফিস রয়ে গেছে। রূপগঞ্জের মানুষগুলো যারা এখানে দলিল লেখক আছে, তারা কষ্ট করে এখানে থাকে। পূর্বতে মাত্র একজন লোক আছে। তিনি ১৫৬ কোটি টাকার রেভিনিউ সরকারকে দিয়েছে। এই টাকা রূপগঞ্জেই যদি থাকে তাহলে রূপগঞ্জের মানুষের কল্যাণের জায়গা খুঁজে পাওয়ার কথা ছিল না। 

তিনি আরও বলেন, আমি কথা দিয়ে যাই, অতি শিঘ্রই এখানে সুন্দর স্থাপনা হবে যেন সারা বাংলাদেশের সব মানুষ এখানে এসে দেখতে পারে। এখানে আমরা রেকর্ড রুম করবো। সেখানে ১৯০৮ সাল থেকে যত কাগজ চান, সেটার জন্য নারায়ণগঞ্জ ঢাকায় খোঁজা লাগবে না। সেই কাগজ এখানেই পাবেন এই কাজটাও আমি করে ছাড়বো। 

তিনি বলেন, আমরা রূপগঞ্জবাসী ঢাকার পাশে থাকায় সুবিধা যেমন হয়েছে অসুবিধাও হয়েছে। বিগত সরকারের সময় আমরা আমাদের জায়গা আমার বাবা আমার নামে হেবা করে দিতে চেয়েছিল। দিতে পেরেছে জায়গা? পারেনি। ওরা জায়গা কিনবে বলে জায়গা বাইরে রেজিস্ট্রি করতে দেয়নি। এমন কান্না অনেক দেখেছি রূপগঞ্জের মানুষের। আমরা আর কান্না দেখতে চাই না।