বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কিছু ফ্যাক্টরির নাম এসেছে, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কাজ করছে: আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৪, ৪ নভেম্বর ২০২৬

কিছু ফ্যাক্টরির নাম এসেছে, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কাজ করছে: আজাদ

নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমরা কয়েকটি ফ্যাক্টরিসহ কিছু ফ্যাক্টরির নাম এসেছে। আমাদের প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। এটা শ্রমিক আন্দোলনের মধ্যে নেই। কিছু কিছু গোষ্ঠী এখানে স্বাগত বক্তব্য দিয়েছে, মিছিলও করেছে। আমরা শ্রমিকদের পক্ষে আছি। কিন্তু কেউ যদি এই ইস্যুকে রাজনৈতিক ইস্যুতে পরিনত করে ফয়দা নিতে চায়, কোন লাভ হবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক ভাবেই এটা মোকাবিলা করবো।

মঙ্গলবার (৪ নভেম্বর) ফতুল্লার শিবুমার্কেট এলাকায় শ্রমিক আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ কালে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আজ সকলে অক্লান্ত পরিশ্রম করেছে। এখানে প্রশাসনের ভাইয়েরা আছেন। নারায়ণগঞ্জে ফ্যাক্টরি জোনগুলোতে আজ প্রশাসনের উপস্থিতি ছিল। আমাদের বিএনপির ভাইয়েরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

আমরা শ্রমিকদের সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় শ্রমিকদের সাথে আছেন। আমরা শুধু চাই শ্রমিকদের জন্য যেটা ন্যায্য ও যৌক্তিক সেটা বলবৎ হোক। শ্রমিকদের ন্যায্য পাওনাটা আমরা চাই। 

আমি নিজেও গার্মেন্টস ব্যাবসায়ী। আমি চাই আমার শ্রমিক ন্যায্য অধিকার পাক। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন করেছেন। আলোচনা হচ্ছে। শ্রমিকদের জন্য সবচেয়ে ভাল ও ন্যায্য যেটা হবে মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিবেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন।

এসময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির, জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কমকর্তারা উপস্থিত ছিলেন।